1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় পেড়লি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা সংকট, স্বাস্থ্যসেবা বন্ধের পথে - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় পেড়লি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা সংকট, স্বাস্থ্যসেবা বন্ধের পথে

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩১০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ সেবা সংকট বিরাজ করছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নেই নিরাপত্তার দায়িত্বে কেউ—অনুপস্থিত সিকিউরিটি গার্ড। মোট ১০ জন স্টাফ থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত মাত্র ৪ জন, অন্য এলাকা থেকে এসে ২ জন সাময়িক দায়িত্ব পালন করছেন। যে ২ জন নিয়োগ প্রাপ্ত তারা অন্য যায়গায় অতিরিক্ত দায়িত্ব পালন করেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে সবধরনের চিকিৎসা সেবা। ওটি (অপারেশন থিয়েটার) ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, ফলে ডেলিভারিসহ জরুরি মাতৃসেবা বন্ধ রয়েছে। এছাড়াও, হাসপাতালে নেই প্রয়োজনীয় ওষুধ, এবং দীর্ঘদিন ধরে বিকল পানির পাম্প—যা পুরো ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park