
নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে উৎসবের আমেজে। শনিবার (২১ জুন) বেলা ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মো. জিয়াউর রহমান জামীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের নৈতিকতাপূর্ণ ও বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে।” ভার্চুয়ালি যুক্ত হয়ে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “সাংবাদিকদের নিরপেক্ষতা সমাজ উন্নয়নের চাবিকাঠি।”

অনুষ্ঠানে নড়াইল পুলিশ সুপার, বিএনপি নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ট্রিয়াব) এর ফাউন্ডার প্রেসিডেন্ট ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ, নড়াইলের কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী কলামিস্ট নিয়াজ মাহমুদ ভিকুকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সম্মানিত ব্যক্তিরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নড়াইলের উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজ ও সাংবাদিকদের মধ্যে আড্ডার মাধ্যমে সৌহার্দ্য প্রকাশ পায়। জেলা সাংবাদিক ইউনিটির নেতারা বলেন, “এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”