1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া- চাপাইল সড়কের বেহাল দশা: মানববন্ধনে ৬ দফা দাবি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়া- চাপাইল সড়কের বেহাল দশা: মানববন্ধনে ৬ দফা দাবি

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১১৪ বার পঠিত
oplus_0

নড়াইলের কালিয়া উপজেলার চাপাইল-কালিয়া সড়কের অব্যবস্থাপনা ও পরিবেশগত সংকটের প্রতিবাদে শুক্রবার (২০ জুন) বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সড়কের সংস্কার, বেপরোয়া ট্রলি চলাচল, সেতুর ল্যাম্পপোস্টে আলো না থাকা, ময়লার স্তূপে পরিবেশদূষণ এবং লোডশেডিংয়ের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষোভের প্রকাশ ঘটে এ মানববন্ধনে।

চাপাইল সেতুর পশ্চিম পাশে চাপাইল-কালিয়া সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে সচেতন নাগরিক সমাজ আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ী ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। বক্তারা সড়কটির দুর্দশার চিত্র তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।

১০ নং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “এই সড়কটি শুধু পহরডাঙ্গার নয়, পুরো উপজেলার যোগাযোগের মূল মাধ্যম। সেতু ও রাস্তার বর্তমান অবস্থা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, কোন সমাধান পাইনি, এখন এলাকাবাসীর ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন।”

অন্যান্য বক্তারা বলেন, “সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন। সেতুর পাশে ময়লার স্তূপ পরিবেশ ও স্বাস্থ্যের জন্য হুমকি। ল্যাম্পপোস্টে আলো না থাকায় রাতে চলাচল ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ট্রলির বেপরোয়া গতিতে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে।”

৬ দফা দাবি
১. চাপাইল-কালিয়া সড়কের জরুরি সংস্কার।
২. অবৈধ ও অতিগতির ট্রলি চলাচল বন্ধ।
৩. সেতুর পূর্বপাড়ের ময়লার স্তূপ অপসারণ।
৪. সেতুর ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ।
৫. লোডশেডিংয়ের সমাধান।
৬. বিদ্যুৎ বিভাগের ভূতুড়ে বিল বন্ধ।

মানববন্ধনের শেষে আগামী সপ্তাহে গোপালগঞ্জ ও নড়াইল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park