1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

নড়াইলের কালিয়ায় প্রান্তিক কৃষকদের বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় কালিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ আব্দুল মোমিন, সহকারী প্রকৌশলী, খালিদ আহমদ উসমানী,
সহকারী প্রোগ্রামার, প্রস্ফুট মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের ১৫৪০ জন প্রান্তিক কৃষককে উচ্চ ফলনশীল আমন ধানের ৫ কেজি বীজ ও রাসায়নিক সার ডিএপি ১০ কেজি ও এম ও পি ১০ কেজি করে দেওয়া হয়। এছাড়া কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন কৃষি বিশেষজ্ঞরা।

উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফসলের ফলন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।”

কৃষকরা এ সহায়তার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আমন চাষে উৎসাহিত হয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park