
নড়াইলের কালিয়া উপজেলা বীর উত্তম জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ জুন (শনিবার) সকাল ১১টায় কালিয়া বাস ষ্ট্যান্ড চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে কালিয়া উপজেলা বিএনপি সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কালিয়া উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি, সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আব্দুল লতিফ সম্রাট, সাবেক মেয়র ও সিনিয়র সহ – সভাপতি নড়াইল জেলা বিএনপি জুলফিকার আলী মন্ডল, নড়াইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এস সাহা আনন্দ,কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু, প্রধান বক্তাঃ জিয়াউর রহমান ফাউন্ডেশন প্রথম উপদেষ্টা ডাঃ আহমেদ শফিকুল হায়দার (পারভেজ) সহ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ও পৌরসভার নেতাকর্মী।
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেট বিএনপি, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, বিএনপি নেতা, লেঃ কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন (অবঃ), সাবেক ছাত্রদল ও যুবদল নেতা রবিউল ইসলাম রবি, পৌর বিএনপি সহ-সভাপতি রবিউল ইসলাম রবি,কেন্দীয় স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাশা, নড়াইল কৃষক দলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি এম, রেজাউল করিম।