1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৯ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় জামায়াতে ইসলামীর যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বিকালে শহরের আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে ইঞ্জিনিয়ার হুসাইন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু।

এ সময় প্রধান অতিথি নড়াইল জেলা শাখার আমীর যুব ও ক্রীড়া বিভাগের প্রধান উপদেষ্টা ও নড়াইল – ২ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশে কোন অপশক্তির ঠাই হবে না। মাদক কারবারী, চাঁদাবাজ, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এদেশের মানুষ ঐক্যবদ্ধ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিষ্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হয়ে এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হলে কোন অপশক্তি টিকতে পারেনি এবং আগামীতেও পারবে না।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, শুরা ও কর্ম বিষয়ক সদস্য জামিরুল হক টুটুল, জেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, লোহাগড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া পৌর জামায়েতে আমীর মাওলানা ইমরান হুসাইন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park