
নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাফিক পুলিশের অভিযানে লাইসেন্স বিহীন ১০টি যানবাহন আটকসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নড়াইল-কালনা মহাসড়কের মোল্যা মাঠ এলাকায় এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ লোহাগড়া জোন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা পুলিশ সুপার এর নির্দেশে ও নড়াইল ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এর পরিদর্শক (টিআই) ফারুক আল মামুন ভুঁইয়ার নেতৃত্বে ট্রাফিক পুলিশের (টিএসআই) লিপিকা, ইমরান এবং (এটিএসআই) রফিকুলসহ অন্যন্য সদস্যরা সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল-কালনা মহাসড়কের লোহাগড়া মোল্যার মাঠ এলাকায় অভিযান চালায়। এসময় লাইসেন্স বিহীন ১০ টি যানবাহন আটক ও নিয়ম না মেনে গাড়ি চালানোয় ২ টি মামলা দেয়া হয়েছে।

এ ব্যাপারে নড়াইল ট্রাফিক পুলিশের লোহাগড়া জোন এর পরিদর্শক (টিআই) ফারুক আল মামুন ভুঁইয়া জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ বদ্ধপরিকর। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমিসহ আমার অন্যন্য অফিসার ও সদস্যরা অভিযান পরিচালনা করে ১০ যানবাহন আটক ও ২টি মামলা দায়ের করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।