
গোলাম মোর্শেদ নানা
“”””””””””””””””””””
মিঠুয়ার রহমান
একটি কথা হয়তো বা
অনেকের ই জানা,
চিরসবুজ গোলাম মোর্শেদ
সম্পর্কে হয় নানা।
বয়স টয়োস কত হবে
পঁচাত্তর বা আশি!
সাদা মনের মানুষটি কে
সবাই ভালোবাসি।
পা’জামা আর পাঞ্জাবি
ঘাড়ে থাকে ব্যাগ,
নামের সাথে আছে তারই
সাংবাদিকের ট্যাগ।
সারাক্ষণ লেগে থাকে
ফেইস বুকের পরে,
তরতাজা সব খবরাদি
সরবরাহ করে।
বয়সটাকে হার মানিয়ে
হয়ে গেছে শিশু,
তার কাছে শেখার আছে
মোদের অনেক কিছু।
সদালাপী হাস্যোজ্জ্বল
পরোপকারী লোক,
সমাজ সেবার প্রতি তাহার
অনেক বেশি ঝোঁক।
হঠাৎ করে অফিস পানে
হাজির হলেন আজ,
নানা নাতি গল্প করি
ছিলোনা যে কাজ।
দোকান টোকান বন্ধ ছিলো
হলোনা তাই নাস্তা,
অফিস শেষে নানা নাতি
ধরলাম বাড়ির রাস্তা।
সুস্থ সুন্দর ভালো থাকুন
এই কামনা করি,
শুভেচ্ছা শুভ কামনায়
আল্লাহকে স্মরি।