1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় যৌথ বাহিনীর অভিযান, ৭টি গাড়ি জব্দসহ ৭হাজার ৫শত টাকার মামলা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় যৌথ বাহিনীর অভিযান, ৭টি গাড়ি জব্দসহ ৭হাজার ৫শত টাকার মামলা

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নড়াইলের কালিয়া পৌরসভায় যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। ১১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত কালিয়া বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালিত হয়েছে।

কালিয়া আর্মি ক্যাম্প কমান্ডারের পরিচালনায় সেনা সদস্যদের অংশগ্রহণে ও জেলা ট্রাফিক পুলিশের টিএসআই আব্দুল আলিম ও সাইদুজ্জামান এবং কালিয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনে তল্লাশি চালানো হয়। যানবাহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৭ টি মোটরসাইকেল আটক করা হয় এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ টি মোটরসাইকেলকে ৭ হাজার ৫ শত টাকার মামলা দেওয়া হয়েছে।

সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এমন অভিযানের আশ্বাস দেন সেনাবাহিনীর কালিয়া ক্যাম্প সংশ্লিষ্ট কর্মকর্তা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park