1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

উম্মে হাবিবা রত্না, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা কাজী পাড়া জামে মসজিদ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক কাজী শরিফুল ইসলাম (মিন্টুর) উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে কুরআন, আযান, হামদ-নাত, গজল প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

শামুকখোলা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আ. হালিমের সভাপতিত্বে ও কাজী আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান, যমুনা গ্রুপের পরিচালক এবিএম ছামছুল হাসান হিরু প্রমুখ।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায়,
জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরিফুল হক, পুলিশ পরিদর্শক ট্রাফিক জোন লোহাগড়া থানা ফারুক আল মামুন ভুঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park