
পালিয়েছে ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন সময় দেশ গড়ার—তারেক রহমান
নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন -২০২৫
তামাশার নির্বাচন করে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল ফ্যাসিবাদী স্বৈরাচারেরা।
আপনাদের প্রতিরোধে পালিয়েছে সেই ফ্যাসিবাদী স্বৈরাচার, এখন সময় নতুন করে দেশ গড়ার। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছিলো তারা। সেখান থেকে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় বিএনপি।”
দীর্ঘ ২৪ বছর পর রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ১১ টায় নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান উপরোক্ত কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
প্রধান অতিথি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা নিয়ে জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার, রাজনীতির অধিকার ফিরিয়ে আনতে হবে।
যখনি দেশের ক্রান্তিকালের সৃষ্টি হয়েছে, তখনি বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণে নিয়োজিত থেকেছে। তিনি আরও বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার বাংলাদেশকে ধ্বংস করে গেছে। এখন রাষ্ট্র পূর্ণ গঠন করার দায়িত্ব আমাদের। আগামী প্রজন্ম যেন শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে, সেজন্য আমাদের কাজ করতে হবে।
সম্মেলেন উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেন। সংস্কার নির্বাচিত সরকারও করতে পারবে। বেশি দেরী করলে আবারও জনগণ রাস্তায় নামবে। আর জনগন রাস্তায় নামলে কি হবে-তা তে সবারই জানা। এ সময় তিনি বিএনপির ৩১ দফা উল্লেখ করে আরও বলেন সামনে যে নির্বাচন হবে তাতে সমমনা দল গুলো নিয়ে জাতীয় সরকার হবে।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মো. জুলফিকার আলী মন্ডল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আলী, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নড়াগাতি থানা বিএনপির সভাপতি মো. মতিয়ার রহমান প্রমুখ।
সম্মেলনে নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান সঞ্চালনা করেন।
সম্মলেন শেষে দ্বিতীয় ধাপে দুপুর ২ টা থেকে জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে জেলা কমিটি নেতৃত্ব নির্বাচনের ভোট গ্রহণ। জেলার মোট ৩টি উপজেলা ১টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন। নিউজ লেখা পর্যন্ত ভোট গননা চলছে।
আসন্ন এ কাউন্সিলে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মেটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়ালঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), এড. মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।