1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বীর মুক্তিযোদ্ধা বেদুইন সাত্তারের ইন্তেকাল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে বীর মুক্তিযোদ্ধা বেদুইন সাত্তারের ইন্তেকাল

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত
 নড়াইলের কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্যা ওরফে বেদুইন সাত্তার মৃত্যু বরন করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ৯৬ বছর বয়সি এই বীর মুক্তিযোদ্ধা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর সেঝো ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরোক।
রোববার (১৫ ডিসেম্বর) বাদ যোহর জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, জেলার কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের স্থানীয় মাতব্বর এবং ব্রিটিশ আন্দোলনের নেতা নোয়াই মোল্যার ছেলে আব্দুস সাত্তার মোল্যা। ১৯৪৯ সালে আওয়ামী মুসলিমলীগ প্রতিষ্ঠার সময় থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান। ১৯৬০ সালে বঙ্গবন্ধু তাকে নড়াইল সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। সেই সময় থেকেই যেখানেই বঙ্গবন্ধুর সভা সেখানেই ছুটে যেতেন, সেটি খুলনা হোক অথবা চট্টগ্রাম কোন কিছুই তাকে থামিয়ে রাখতে পারতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ভালোবেসে বেদুইন সাত্তার নাম দেন। সদ্য স্বাধীন বাংলার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে খুলনার সার্কিট হাউজ মাঠে এক জনসভায় যার নাম দেন বেদুইন সাত্তার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে এই কথা তিনি মহাকুমা শহর নড়াইলে এসে জানতে পারেন ১৬ আগস্ট সকালে। পরদিনই পত্রিকায় সে খবর ছাপা হয়, তিনি জানতে পারেন নিজের বাড়ির সিঁড়িতেই বুলেটে শেষ হয়েছেন বঙ্গবন্ধু। সিঁড়িতে খালি পায়ে বঙ্গবন্ধুর লাশ পড়ে থাকার কাহিনী শুনে প্রতিজ্ঞা করেন জীবনে আর স্যান্ডেল পায়ে দিবেন না। যেমন প্রতিজ্ঞা তেমনই কাজ, এরপর থেকে খালি পায়ে হেটে বেড়াতেন বেদুঈন সাত্তার। ২০১০ সালে বঙ্গবন্ধুর ৫ খুনির ফাঁসি কার্যকরের খবর শুনে ৩৫ বছর পরে তিনি স্যান্ডেল পায়ে দেন এই বঙ্গবন্ধু ভক্ত।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park