1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় আন্ত:নগর ট্রেন যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

কাজী ইমরানঃ বিশেষ প্রতিনিধিঃ

পদ্মাসেতু রেল প্রকল্পের আওতায় ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচল এখন উদ্বোধন অপেক্ষায় রয়েছে। এই রুটের লোহাগড়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপি ও জামায়াতের উদ্যোগে যশোর-কালনা মহাসড়কের লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান গেটের সামনে অনুষ্ঠিত ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভীর জর্জ, দপ্তর সম্পাদক টিপু সুলতান, বিএনপি নেতা ও অবঃ মেজর কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান হায়াত, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, উপজেলা জামায়াতে আমির মাওঃ কাজী হাদিউজ্জামান, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন লোহাগড়া রেল স্টেশনে যাত্রা বিরতি করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। নড়াইল-ঢাকা সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে।
মানববন্ধন শেষে বিএনপির একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park