
নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে উপ সহকারী কৃষি অফিসার এস, এম আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।
কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৫ হাজার ৫শত ৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এ সকল উপকরণ বিতরণ করা হবে।