1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাটুরিয়ায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত ১ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

সাটুরিয়ায় ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আহত ১

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়ায় মাদক খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় মো: আল মামুন নামে এক যুবক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরগজ মধ্যে কান্দি
গ্রামে।
এ ব্যপারে আহত আল মামুনের চাচা শুক্রবার বিকেলে মো: আরশেদ আলী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার হরগজ মধ্যে কান্দি গ্রামের খোকা মিয়ার ছেলে ও হরগজ ইউনিয়নের ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির বিষয়ক সম্পাদক মোঃ ইমন হোসেন একজন মাদক সেবক ও মাদক কারবারী। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।অপর দিকে একই এলাকায় মো: আরশেদ আলীর ছেলে মো: আল মামুন এর প্রতিবাদ করায় বিরোধ চলে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের গেটে অজ্ঞাতনামা ৭ বছরের এক শিশুকে হাত পা বেধে মারপিট করছে মো: ইমন হোসেন। এ ঘটনাকে কেন্দ্র করে আল মামুন শিশুকে বাচাতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসী পূর্বের শত্রুতা জের ধরে তার উপর হামলা চালায়। এ সময় আত্মচিৎকার এলাকাবাসী আল মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, থানায় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ভুইয়াকে ঘটনাস্থানে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park