
কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:
দুর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ।
শনিবার (১২অক্টোবর) শুভেচ্ছা বার্তায় ড. ফরহাদ বলেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজায় যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্য নিয়ে উদযাপন করবে এই আশায় রাখি। পরিবর্তীত পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায় যাতে নির্বিগ্নে দুর্গা পূজা উৎসব পাগল করতে পারেন।
আমরা সবাই বাংলাদেশী। এখানে হিন্দু মুসলিম বা অন্য কোনো সম্প্রদায় আলাদা নেই। যে আকাঙ্খা নিয়ে পুঃন প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই গনতন্ত্র ।এই গনতন্ত্রের জন্য আমাদের দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম করে এসেছি, সেই গনতন্ত্র আমাদেরই ধরে রাখতে হবে ।
আমরা যে আকাঙ্খা নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, সেই লড়াইয়ের সুফল আমাদের ধরে রাখতে হবে ।
তাই এই অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানাই,সারা দেশে যাতে রাষ্ট্রীয় ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা নির্বিগ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারে।