1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় সিরাতুন নবী (সা:) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় সিরাতুন নবী (সা:) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ার চরকোটাকোল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসায় সিরাতুন নবী (সা:) উদযাপন উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী চরকোটাকোল স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ডা: মাওলানা মুহাম্মদ সাদেকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা মো: সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেজর (অব:) কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা সমবায় অফিসার মো: আব্দুর রহমান, ইনসাফ সমবায় সমিতির চেয়ারম্যান (এসডিও) মো: মনিরুজ্জামান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: কাশেম খান, লক্ষীপাশা কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মো: মিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (উত্তর) সভাপতি মো: আমির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির (দক্ষিণ) সভাপতি কে. এম রেজাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মোস্তাফিজুর রহমান মুস্তাক প্রমুখ।

উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, উপজেলা বিএনপির সভাপতি মো: নজরুল ইসলাম জমাদ্দার, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, সৌদি আরব প্রবাসী মো: মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. আলহাজ্ব আব্দুর রকিব প্রমুখ।

দোয়া মাহফিলে হযরত মোহাম্মদ (সা:) এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন আলোচক মাওলানা মো: তাজুল ইসলাম, মাওলানা মো: আমিনুর রহমান, মাওলানা মো: ওকিউজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং আগত অতিথি ও সকল মুসল্লীদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park