1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের তিন উপজেলায় যুব অধিকারের কমিটি ঘোষণা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলের তিন উপজেলায় যুব অধিকারের কমিটি ঘোষণা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

প্রতিনিধি, নড়াইল

নড়াইলের তিনটি উপজেলায় আংশিক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। গতকাল শনিবার রাতে জেলা শাখার সভাপতি মাহবুব হোসেন মিলন ও সাধারণ সম্পাদক আসিফ ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কালিয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন। এর আগে গত ২৭ সেপ্টেম্বর সদর উপজেলা ও ১ অক্টোবর লোহাগড়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়েছে, আগামী ছয় মাসের জন্য নড়াইল সদর, কালিয়া ও লোহাগড়া উপজেলা শাখা যুব অধিকার পরিষদের কমিটি অনুমোদন দেওয়া হলো। নড়াইল সদর উপজেলা শাখার আংশিক কমিটিতে মো. ফয়জুল্লাহকে সভাপতি ও সাব্বির হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কালিয়া উপজেলা শাখায় সভাপতি হয়েছেন ইকলাজ তালুকদার ও সাধারণ সম্পাদক আতাউর রহমান। অন্যদিকে লোহাগড়া উপজেলা শাখায় মো. আকিকুর খানকে সভাপতি ও মো. মঈনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনটি কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park