
নড়াইলে প্লাস্টিক, পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগের ক্ষতিকর প্রভাব এর ব্যবহার বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য এ্যাড. ইকবাল হোসেন শিকদার, সঞ্জয় ঘোষ, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু প্রমুখ।
নড়াইল জেলাকে পলিথিনমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য ও পলিথিনের বিকল্প ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা উঠে আসে আজকের এই মতবিনিময় সভায়।