1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

কাজী ইমরান: বিশেষ প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় জামরুল গাছে ঝুলন্ত অবস্থায় সালেহা বেগম (৫৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নড়াগাতি থানার পুঁটিমারি গ্রামে নিহতের দেবর সুরত শিকদারের বাড়ির পাশে থাকা একটি জামরুল গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত সালেহা বেগম উপজেলার নড়াগাতি থানার পুঁটিমারি গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বড় ছেলে ইব্রাহীম শিকদার ও ছোট ছেলে বিপ্লব শিকদার জাহাজে চাকরি করেন। বিপ্লবের বয়স যখন ৬ মাস তখন সালেহা বেগমের স্বামী মারা যান। সেই থেকে তিনি দুই ছেলেকে আকড়ে স্বামীর ভিটায় থাকেন। তিনি দুই ছেলের বউ এবং ১ পোতা ছেলে (ছেলের ছেলে) নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।

শুক্রবার ভোরে নিহতের দেবর সুরত শিকদারের বাড়ির পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়। স্থানীয়রা এসে তার মরদেহ উদ্ধার করেন। পরিবারের লোকজনের দাবি সালেহা বেগম দীর্ঘদিন ধরে পেটে ব্যথাসহ নানা সমস্যায় ভুগছিলেন। এ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমের মরদেহ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এছাড়া এ বিষয়ে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park