1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুর্বৃত্তদের হামলা এসিল্যান্ডসহ দুই সাংবাদিক আহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

কালিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদকালে দুর্বৃত্তদের হামলা এসিল্যান্ডসহ দুই সাংবাদিক আহত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রয়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যু ভবন নির্মাণ করে।
এরই ধারাবাহিকতায় সোমবার (৯ সেপ্টেম্বর)বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান চলাকালীন মিডিয়াকর্মী কালিয়া প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম ও আমানত ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাচিবুর রহমান, সদস্য রাসেল বিশ্বাস এবং শেখ ফসিয়ার রহমান অভিযান পরিচালনার তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্থানে যান। হঠাৎ করে ভূমি দস্যুরা সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসনের লোকসহ সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
গুরুতর আহত দুই সাংবাদিক মো.জিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উপজেলার নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মো.শাহীদুল ইসলাম শাহীসহ জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি তবে এখনও লিখিত অভিযোগ পায়নি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারী কাজে বাধাদান ও হামলার বিষয়টি নিয়ে দ্রুতই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park