1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভালুকায় চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে সাধারন জনগন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

ভালুকায় চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে সাধারন জনগন

আবুজার বাবলা, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের ও নৈরাজ্যের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে সাধারন মানুষ। ৫ আগস্ট ছাত্র-জনতার গন অভ্যুথানের পর স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর পর একটি চিহ্নিত চাঁদাবাজ সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এখন বিএনপির নাম ভাঙ্গিয়ে নৈরাজ্যে লিপ্ত হয়ে পড়েছে।
ময়মনসিংহ জেলা বিএনপি যুগ্ন আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে এসব নৈরাজ্য, হুমকি দিয়ে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অনেকে জানান, তিনি বিএনপির নাম ভাঙ্গিয়ে ভালুকার বিভিন্ন কারখানা ও প্রতিষ্ঠানে সরবরাহ কাজ পাওয়ার জন্য হুমকি দিয়ে আসছে। অভিযোগ রয়েছে ভালুকার বিভিন্ন ফ্যাক্টরি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ বাগিয়ে নিতে লিখিতভাবে সুপারিশ পর্যন্ত করেছেন। কাজ না দিলে অন্যথায় বিভিন্নভাবে ব্যবসায়ীকে হেনস্থা করা হবে বলে হুমকি দিচ্ছেন।
স্থানীয় বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, এ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে ব্যবসা পাওয়ার জন্য ব্যবসায়ীদের দৃষ্টি কাড়তে এলাকায় মোটরসাইকেল মহড়া এবং অনৈতিকভাবে প্রেসার দিয়ে যাচ্ছেন।

এছাড়াও আত্মীয়-স্বজনের নামে বেনামী শত কোটি টাকার ওপরে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে এই সুবিধাবাদী নেতার বিরুদ্ধে । রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী। তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগেৃএর আগে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
আওয়ামী সরকার আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে তার প্রতিষ্ঠান “ভাওয়াল কনস্ট্রাকশন” এর নামে নানা আর্থিক সুবিধা নিয়েছে। বাচ্চুর এমন কর্মকাণ্ডে স্থানীয়
বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।
এনিয়ে গত ১৮ আগস্ট ময়মনসিংহের ভালুকায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন যৌথভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

ওই সমাবেশে বক্তারা বলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর চাঁদাবাজি বন্ধে আমরা ঐক্যবদ্ধ। হবিরবাড়ী ইউনিয়নে কোন ধরনের নৈরাজ্য পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।

উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলামের নেতৃত্বে হবিরবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্য বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে একটি বিক্ষোভ মিছিল সিডস্টোর বাজার আল মদিনা কমপ্লেক্সের সামনে থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় আল মদিনা শপিং কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম মেম্বারের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগের সঞ্চালনয় বক্তব্য দেন- উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ময়মনসিংহ জেলা দক্ষিণ যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।
এ সময় সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম লিটন, ময়মনসিংহ জেলা যুবদলের সদস্য মো. আতিকুল ইসলামসহ (আতিক) হবিরবাড়ী ইউনিয়ন সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদক ও নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park