1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়ে আক্ষেপ করলেন রেল উপদেষ্টা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প নিয়ে আক্ষেপ করলেন রেল উপদেষ্টা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

দেশের প্রকল্পের উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের ভাগ্যোন্নয়ন একত্র করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে যে রেল লাইন করা হয়েছে তা মানুষের কতোটা উপকারে আসবে। যে পরিমাণ টাকা ব্যয় হয়েছে তা কতো দিনে উঠে আসবে। এসব কারণেই তো মানুষের মধ্যে হতাশা। মানুষ বলছে উন্নয়ন হয়েছে, কিন্তু উপকারে তো আসছে না।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প পরিদর্শন শেষে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রেলস্টেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রেল উপদেষ্টা বলেন, উন্নয়ন ব্যয়ের সঙ্গে মানুষের উপকারের কোনো যোগসূত্র নেই। রাজপথে হতাশার কারণ একদিকে বলা হচ্ছে দেশের জিডিপি বাড়ছে জিডিপির গ্রোথ বাড়ছে কিন্তু মানুষ সেটার সুফল পাচ্ছে না।

উপদেষ্টা বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে প্রায় ৩৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে কিন্তু এর আউটপুট সেই তুলনায় কতটুকু তা দেখার বিষয় রয়েছে। প্রকল্পটির ভাঙ্গা পর্যন্ত চালুর হওয়ার ৬ মাসের আয় থেকেই অনেক কিছু বোঝা যায়। কীভাবে এর সর্বোত্তম ব্যবহার করা যায়, তা দেখার জন্য রেল বিভাগকে নির্দেশ প্রদান করেন তিনি।
পরিদর্শনের অভিজ্ঞতা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, গ্যাস না থাকা সত্ত্বেও ৯ হাজার কোটি টাকায় খুলনার রূপসা বিদুৎ প্রকল্প গ্রহণ কতটুকু উপকারে আসবে। এসব প্রকল্প বিদেশি ঋণ নিয়ে করা হয়েছে। সুদে আসলে ঋণ পরিশোধের ব্যাপার রয়েছে।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park