1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গোসাইরহাটে প্রশাসনের উদ্যোগে মাদকাসক্ত চিকিৎসার জন্য টাকা প্রদান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

গোসাইরহাটে প্রশাসনের উদ্যোগে মাদকাসক্ত চিকিৎসার জন্য টাকা প্রদান

এস এম নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার, শরিয়তপুর:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পঠিত

শরীয়তপুরের গোসাইরহাটের নাগেরপাড়া ইউনিয়নের মো. শাহিন শরীফের ছেলে শাতিল শরীফ মাদকের মতো কঠিন ফাঁদে পা দেয়, মাদকদ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে তার উপর আসক্তি জন্মায়। আর তখনই মাদকদ্রব্য শারীরিক, মানসিক সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত করতে শুরু করে। তবে তা ধীরে ধীরে একজন সুস্থ মানুষকে গিলে খায়।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকালে মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিৎসার জন্য শাতিল শরীফকে বরিশালে চিকিৎসা ও ভাড়া বাবদ সরকারী ভাবে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেন৷

শাতিল শরীফের মা সুরভী বেগম বলেন, দীর্ঘ দিন যাবত আমার ছেলে মাদকাসক্ততার কারণে অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি তাকে বরিশাল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎস্যা করাতে চাই। ছেলের চিকিৎস্যা খরচ চালাতে যে টাকা পয়সা খরচ হয় তা আমার পক্ষে বহন করা সম্ভব নয়। তারপর উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে অবগত করলে সে সম্পূর্ণ চিকিৎসা ও যাতায়াতের টাকা সরকারী ভাবে বহন করার ব্যবস্থা করে দিয়েছেন৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ বলেন, বরিশাল নথুল্লাবাদ দি লাইফ কেয়ার, মাদকাসক্তি ও মানসিক রোগ চিকিৎসা কেন্দ্রে শাতিল শরীফকে ভর্তির জন্য সরকারী ভাবে ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে৷

ইউএনও আরো জানান, রিহ্যাবিলিটেশন সেন্টার অনেকাংশেই কার্যকর এবং উত্তম ভূমিকা পালন করে। বর্তমান প্রেক্ষাপটে মাদকাসক্ত যুবক-যুবতী, কিশোর-কিশোরী আসক্তি মুক্তির জন্য দিনরাত কাজ করে যাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park