
ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নড়াইলে সাংবাদিক-জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) সকাল ১১ টায় পুরাতন টার্মিনাল এলাকার জাগরন মঞ্চে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্ত্তিক দাস, সাংবাদিক খায়রুল আরফিন রানা, সাংবাদিক এড.আলমগীর সিদ্দীকি, সাংবাদিক এড.আজিজুল ইসলাম, সাংবাদিক মোস্তফা কামাল, সাংবাদিক উজ্জ্বল খান, সাংবাদিক সাজ্জাদ হাসন, সাংবাদিক এম এম ওমর ফারুক।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পক্ষে সম্বয়ক আব্দুল্লাহ নূর ও সম্বয়ক রোমান শেখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মিডিয়ার উপর হামলা হলে জাতির চতুর্থ স্তম্ভ ভেঙে পড়বে। সকল মিডিয়া কর্মীর সংবাদ প্রকাশের স্বাধীনতা দাবী করে বলা হয়, বিগত সময় অনেক সত্য তুলে আনা সম্ভব হয়নি । বর্তমান প্রেক্ষাপটে সেরকম কিছু হলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করব।
বক্তারা অবিলম্বে মিডিয়া প্রতিষ্ঠানের উপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগষ্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করে দূর্বত্তরা। কালের কন্ঠ, বাংলাদশ প্রতিদিন, রেডিও ক্যাপিটাল, বাংলানিউজ টুয়েন্টিফোর, নিউজ টুয়েন্টিফোর, টি স্পার্টস সহ সব প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর চালায়।
এসময় সংবাদকর্মীদের মারধার করে। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে সাংবাদিকদের বিক্ষোভ চলছে।