
নড়াইল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা হয়েছে। আজ রোববার সকালে সাড়ে দশটা থেকে দুপুরে ১ টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশ্বতী শীল, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভুঁইয়া, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।