1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
স্বৈরাচারের বিচার ও গণতন্ত্রের মুক্তির দাবিতে নড়াইলে ছাত্র-জনতার পদযাত্রা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

স্বৈরাচারের বিচার ও গণতন্ত্রের মুক্তির দাবিতে নড়াইলে ছাত্র-জনতার পদযাত্রা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১২৪ বার পঠিত

স্বৈরাচারের বিচার ও গণতন্ত্রের মুক্তিসহ নানা দাবিতে নড়াইলে পদযাত্রা করেছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে শহরের চৌরাস্তা থেকে ছাত্র-জনতার একটি দল পদযাত্রা শুরু করে পুরাতন বাস টার্মিনালে এসে সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্র ঘোষিত চার দফা দাবি পড়ে শোনান রোমান শেখ ও সাদ্দাম হোসেন। অন্যদিকে একই সময়ে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে একটি পদযাত্রা বের হয়ে সেটি শহরের শেখ রাসেল সেতুতে গিয়ে শেষ হয়।

পদযাত্রায় নুসরাত জাহান, আশিকুর রহমান, ফারজিন আহমেদ, শায়লুর রহমান, সাব্বির হুসাইন, সৈয়ব সীমান্ত, সায়রা খান, শাহরিয়ার পারভেজ ইমন, ইউসুফ আদনান, মহিদুল ইসলাম, নাহিদ হাসান মুন্নাসহ প্রায় দুই শতাধিক ছাত্র-জনতা অংশ গ্রহণ করেন। তাঁরা স্বৈরাচারের নিপাত, গণতন্ত্রের মুক্তি, অপরাধীদের বিচার ও বৈষম্যবিরোধী বাংলাদেশের দাবি করেন। অপরাধীদের বিচার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেয় তাঁরা।

শাহরিয়ার পারভেজ ইমন নামে একজন বলেন, আমরাও বৃথা যায়নি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তবে এখানেই দায়িত্ব শেষ হয়ে যেতে পারে না। যাঁদের নির্দেশে বন্দুকের গুলি আমাদের ভাইদের বুক ঝাঁঝরা করে দিয়েছে, সেই মদদদাতা ও খুনিদের বাংলার মাটিতে অবশ্যই বিচার করতে হবে। তা না হলে আমরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park