1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রাঙ্গামাটি প্রধান ডাকঘরে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

রাঙ্গামাটি প্রধান ডাকঘরে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

স্মার্ট বাংলাদেশের সুফল জনগন দোর গোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ ডাক বিভাগ তৃণমূল পর্যায় পর্যন্ত সারাদেশে ৫০০টি স্মার্ট সার্ভিস পয়েন্ট গড়ে তুলে। একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা নিয়োগের মাধ্যমে স্মার্ট সেবা প্রদানের লক্ষ্যে সরকারি বেসরকারি সেবা প্রদান করা হবে। ১৫ জুলাই (সোমবার) রাঙ্গামাটি প্রধান ডাকঘরে স্মার্ট সার্ভিস পয়েন্টটি উদ্বোধন করেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলে পোস্টমাস্টার জেনারেল মোঃ ছালেহ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (রাঙ্গামাটি) মোঃ তৈয়ব আলী, রাঙ্গামাটি প্রধান ডাকঘর (১ম শ্রেনী) পোস্টমাস্টার তাপস চাকমা, সহকারী পোস্টমাস্টার সাইফুল ইসলাম চৌধুরীসহ ডাক বিভাগের কর্মচারীগন।
শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পোস্টমাস্টার তাপস চাকমা। প্রধান অতিথি ছিলেন পোস্টমাস্টার জেনারেল মোঃ ছালেহ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ তৈয়ব আলী।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বাংলাদেশ ডাক বিভাগ হতে অবসরপ্রাপ্ত কর্মচারীগনকে সম্মাননা স্মারক ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park