1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব ১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব পরিদপ্তরের সহযোগিতায় এবং লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে ১৩টি দল অংশগ্রহণ করছে।

শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জহুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক রোম।

এসময় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জিসহ উপজেলার ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তা।

উদ্বোধন শেষে অতিথিরা অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড় ও রেফারিদের সাথে পরিচিত হন। পরে অতিথিরা উদ্বোধনী খেলা উপভোগ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park