1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কবিতা প্রতিযোগিতায় দেশসেরা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কবিতা প্রতিযোগিতায় দেশসেরা পুরস্কার পেলেন নড়াইলের কবি উজির আলী

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

তরুন লেখকদের প্রতিভা বিকাশে অনলাইন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় সারাদেশে পাঠক প্রিয়তায় সেরা হয়েছেন নড়াইলের কবি উজির আলী। এ উপলক্ষে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে শনিবার (১৩ জুলাই) দুপুরে আলাদাতপুর এলাকায় উজির আলীকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন-তরুণ লেখক পরিষদের নড়াইল জেলার সভাপতি তরিকা সুলতানা লতা, বিয়াম স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানসহ অনেকে।

বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ বর্ষে ‘অনলাইন জাতীয় কবিতা উৎসব’ এর আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চারটি পর্বে এ আবৃত্তি প্রচার করা হয়। ১১টি জেলা থেকে ৪৮ জন তরুণ কবি প্রতিযোগতায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাঠকপ্রিয়তায় নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলী প্রথম হয়েছেন। এরই ধারাবাহিকায় তাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। এর মধ্যে সম্মাননা স্মারক, সনদপত্র ও সম্মানী চেক প্রদান করা হয়েছে। ৪৮ জন তরুণ লেখকের মধ্যে স্বরচিত ‘একুশের চেতনা’ শীর্ষক কবিতাটি আবৃত্তি করে প্রায় সাত হাজার দর্শক ভিউতে এগিয়ে থাকা নড়াইলের উজির আলী দেশসেরা হয়েছেন।

অনুষ্ঠান পরিচালনার জন্য বাংলাদেশ তরুণ লেখক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উম্মে হানী মেঘলার তত্ত্বাবধানে চার সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়। এ উপকমিটির সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন-তরুণ লেখক পরিষদের উপদেষ্টা দেবাশীস ভট্টাচার্য, সহকারী সমন্বয়ক আশিকুল কায়েস, আহবায়ক আতিকুল ইসলাম আতিক ও সদস্য সচিব অনিক আহমেদ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park