
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা সাজ্জাদুর রহমান কচির স্ত্রী মোসা: পারুল বেগম (৩৮) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সাজ্জাদুর রহমান কচি লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার (৯জুলাই) বিকাল পৌনে চারটার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মো: কামরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর আগে তিনি স্বামীসহ ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার এই মৃত্যুতে নড়াইল জেলা আওয়ামী লীগ ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন।