1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চন্দনাইশ উপজেলা ডাকঘরে স্মার্ট সার্ভিস পয়েন্টের কার্যক্রম উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :

চন্দনাইশ উপজেলা ডাকঘরে স্মার্ট সার্ভিস পয়েন্টের কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১৯৭ বার পঠিত

বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বির্ণিমানে গ্রামের তৃণমূল পর্যায় পর্যন্ত স্মার্ট ডাকসেবা প্রদানের লক্ষ্যে গতকাল (৭ জুলাই) রবিবার চন্দনাইশ উপজেলা ডাকঘরে স্মার্ট সার্ভিস পয়েন্ট উদ্বোধন করা হয়।
পটিয়া উপ-বিভাগের পোস্ট অফিস পরিদর্শক মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে ও উদ্যোক্তা মোঃ জিয়া উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী।

উদ্বোধক ছিলেন বাংলাদেশ ডাক বিভাগ চট্টগ্রাম পোস্টাল বিভাগের সম্মানিত ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোঃ মোস্তফা কামাল।

প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পোস্টাল বিভাগের ডিপিএমজি পিএ (স্টেনো) মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ স্মার্ট পোস্ট অফিস উদ্যোক্তা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি দ্বিপায়ন সুশীল, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম কাইচার উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান চৌধুরী রবিউল, ব্যবসায়ী নেতা সাদ্দাম হোসেন, মোঃ জিসান প্রমুখ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বাংলাদেশ বির্ণিমানে গ্রাম ও শহরের দুরত্ব গুছিয়ে ঘরের পাশে স্মার্ট ডাকসেবা পেতে চন্দনাইশ স্মার্ট সার্ভিস পয়েন্টে আসার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park