
বে হিসেবী ভালোবাসা
******************
মিঠুয়ার রহমান
বাবা মায়ে সব বিলাবে
সন্তানেরই তরে,
আঠারো বিশ বছর রাখে
আদর যত্ন করে।
আদর সোহাগ ভালোবাসা
সবই ভুলে গিয়ে,
হঠাৎ একদিন পালিয়ে যায়
মনের মানুষ নিয়ে।
নিয়ম মেনে প্রেম করেছে
কোন সে প্রেমিক জন?
হিসেব নিকেষ না করেই
বিলিয়ে দেয় মন।
সকল সময় খারাপ হবে
এমন কথা নয়,
আয় রোজগার থাকলে পরে
থাকে না আর ভয়।
তাই বলে কী চলে যাবে
মা বাবাকে ছেড়ে?
বাবা মায়ের সম্মান টুকু
নিতে হবে কেড়ে?
এমন তর ভালোবাসার
নেই যে কোনো দাম,
যার কারণে সমাজে হয়
সকলের বদনাম।
বে হিসেবী ভালোবাসায়
সমাজ নষ্ট হয়,
সম্মান হয় ধুলিস্যাৎ আর
সামাজিক অবক্ষয়।