1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেপ্তার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেপ্তার

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) সকালে তাদের আদালত পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (১ জুলাই) রাতে উপজেলার বাহিড়পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উপজেলার ইশানগাতীর গ্রামের মান্নান মোল্যার ছেলে ও কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ মোল্যা (৩৫) এবং একই উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে আসলাম শেখ (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ধানক্ষেতের মাঝে ইউপি মেম্বার ফরিদের নেতৃত্বে মাদক ও জুয়ার আসর বসানো হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকজন জুয়াড়ি দৌড়ে পালালেও ফরিদ মোল্যা ও আসলাম শেখ আটক করে পুলিশ। পরে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ অর্থ জব্দ করে তাদের নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park