
নড়াইল জেলা আওয়ামী যুবলীগের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, বিশেষ মোনাজাত ও লোহাগড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭জুন) সকালে নড়াইল জেলা আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত শেষে দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউছুল আজম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়েছে।
এ সময় জেলা, উপজেলা, পৌর যুবলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।