1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ইফাত নয় আমার ছানা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ইফাত নয় আমার ছানা

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

ইফাত নয় আমার ছানা
##############
মিঠুয়ার রহমান

নিজে বাঁচলে বাপের নাম
এই কথাটি সবার জানা,
ভেবে চিন্তে বলছি আমি
ইফাত নয় আমার ছানা।

গরু মহিষ ছাগল ছানা
করেছিলাম কিনতে মানা,
বিপদ বুঝে বলছি আমি
ইফাত নয় আমার ছানা।

টাকার পাহাড় গড়ছি আমি
রাজস্ব বোর্ড ফতুর করে,
ছাগল কান্ডে পড়ে ফাঁন্দে
মাশুল দিবো জন্ম ভরে।

ছেলেকে অস্বীকার করে
যদি এবার বেঁচে যাই,
সম্পর্ক বদলে গেলেও
এটা ছাড়া উপায় নাই।

দুই আড়াইটা বউ আছে
ছেলে মেয়ের হিসাব নাই,
রাম ছাগলকে অস্বীকারে
যদি এবার রেহায় পাই।

রোজ হাশরে চিনবেনা কেউ
ইয়া নাফসি পড়বে সবে,
নিজের ছেলে অস্বীকার করে
মতিউর তাই দেখলো ভবে।

লক্ষ লক্ষ মতিউর আছে
সরকারি সব অফিস ঘরে,
লুটতরাজের মহোৎসবে
দেশটাকে দেউলিয়া করে।

লাগাম টানুন লাগাম টানুন
সময় থাকতে লাগাম টানুন,
দুর্নীতিবাজ লুটেরাদের
বিচারের আওতায় আনুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park