1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
৮ বছর আত্মগোপনে থাকার পরেও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধী রুহুলের - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :

৮ বছর আত্মগোপনে থাকার পরেও শেষ রক্ষা হলো না যুদ্ধাপরাধী রুহুলের

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ যুদ্ধ অপরাধের মামলায় নড়াইলের মো.রুহুল কুদ্দুস খান (৭৩) দীর্ঘ আট বছর আত্মগোপনে থাকার পর অবশেষে গ্রেফতার হলো পুলিশের হাতে।

বুধবার (১৯জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে পুলিশের এন্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মো: রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদর উপজেলার পেরলী গ্রামের মৃত. আসাদুজ্জামানের ছেলে।

এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় দায়েরকৃত মামলায় মো: রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারী পরোয়ানা জারি করেন বিজ্ঞ আদালত।

এন্টি টেররিজম ইউনিটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ জুন) দুপুর ৩ টার দিকে যশোর সদরে বিশেষ অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত যুদ্ধ অপরাধের মামলার পলাতক আসামী রুহুল কুদ্দুস খানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত রুহুলকে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে, পরবর্তী আইনি প্রক্রিয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park