
রাম ছাগলের ছাও
****************
মিঠুয়ার রহমান
পনের লাখ টাকায় কেনা
রাম ছাগলের ছাও,
কেমন করে কোথায় সোনা
এত টাকা পাও?
গরু মহিষ মিলে নাকি
আরো পঞ্চাশ লাখ,
কুরবানীটা দিয়ে ব্যাটা
লাগাই দিলো তাক।
কুরবানীটা প্রতিবছর
এমন করেই চলে,
সাধে কী আর দেশের মানুষ
দুর্নীতিবাজ বলে?
নামাজ রোজা না পড়লেও
কুরবানী ঠিক দেয়,
দেশ বিদেশে জানান দিয়ে
সুনাম টুকু নেয়।
সরকারি এক কর্মকর্তা
রাম ছাগলের বাপ,
হিসাব নিকাশ নিয়ে এবার
খাবে নাকি ঠাপ?
নজির বিহীন বে নজিরে
কাঁপছে যখন দেশ,
রাম ছাগলের কেসে ফেঁসে
মজা পাচ্ছে বেশ!
জমি খেকো বাড়ি খেকো
টাকা খেকো ছেঁড়ে,
রাম ছাগলের দিকে এবার
আসবে নাকি তেড়ে?
রাম ছাগলে খেয়ে নিলো
সোনার বাংলাদেশ,
আল্লাহ জানেন কবে হবে
অপকর্মের শেষ।