1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গাজায় ত্রাণ নিতে এসে ৫ ফিলিস্তিনি নিহত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

গাজায় ত্রাণ নিতে এসে ৫ ফিলিস্তিনি নিহত

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২১১ বার পঠিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ নিতে এসে ইসরায়েলের হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ এই তথ্য নিশ্চিত করেছ। বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পি লাজারিনি বলেছেন, তাঁদের বিভিন্ন স্থাপনার ওপর হামলার মাধ্যমে ‘আন্তর্জাতিক মানবিক আইনের উপেক্ষা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।’

ইসরায়েলের সেনাবাহিনীর দাবি, তারা ‘সীমিত হামলা চালিয়ে’ হামাসের একজন কমান্ডারকে হত্যা করেছে। তারা বলেছে, ওই কমান্ডারের নাম মোহাম্মেদ আবু হাসনা। তিনি রাফাহ এলাকায় হামাসের সামরিক শাখায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনাকারী দলের একজন সদস্য।

গাজায় স্থল অভিযান শুরুর পর রাফাহতে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। জবাবে সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ইসরায়েলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ১১২ জন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park