1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
লোহাগড়ায় ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :

লোহাগড়ায় ৭ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

কাজী ইমরান, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৬৮ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় পর্যটন কেন্দ্রে বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে ৭ম শ্রেনীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৪জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনা ঘটার পর ভুক্তভোগী ওই ছাত্রীর পরিবার থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে উপজেলার নলদী এলাকা থেকে ধর্ষক সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে আটক করে। পরে ভুক্তভোগী তাদের সনাক্ত করলে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে থানায় মামলা করলে তাদের গ্রেফতার দেখানো হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়। বখাটেরা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড় থাপ্পড় শুরু করলে সাথে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সাথে ভুক্তভোগী মেয়েটি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মেয়েটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর তাকে নির্জন এলাকায় ধরে নিয়ে নির্মমভাবে ধর্ষণ করে বখাটেরা পালিয়ে যায়।

এ ব্যপারে লোহাগড়া থানার ইনস্পেক্টর (অপারেশন) মো: মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকসহ তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও ভুক্তভোগী পরিবার যেন সঠিক বিচার পায় এ ব্যপারে পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park