1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ১২ দিনব্যাপী কিশোরিদের ফুটবল প্রশিক্ষণ শুরু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :

নড়াইলে ১২ দিনব্যাপী কিশোরিদের ফুটবল প্রশিক্ষণ শুরু

বিশেষ প্রতিনিধি নড়াইল:
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২০৪ বার পঠিত

নড়াইলে ১২ দিন ব্যাপী কিশোরিদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। নড়াইল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের উদ্যোগে সদর উপজেলার বিছালী ইউনিয়নের বাকড়ী মাঠে ৩০ জন কিশোরী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

গত বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯ টার দিকে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নড়াইলের জেলা ক্রীড়া অফিসার মো: কামারুজ্জামান।

জানা গেছে, উইনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে ৩০ জন কিশোরী ফুটবলারকে লং শর্টস,হাপ প্যান্ট,ইউনিসেফ ডায়ালগ সম্বলিত জার্সি,ফুটবল খেলার মোজা, বুট,চারটি ফুটবল,দুইজোড়া গোলকীপার গ্লোবস, একজোড়া গোলপোস্ট নেট প্রদান করা হয়। বারো দিনের প্রশিক্ষণে প্রতিদিন নির্ধারিত পরিমাণে নাস্তা ও যাতায়াত বাবদ খরচ প্রদান করা হবে। এমন আয়োজনে কিশোরী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের এক অন্য রকম অনুভূতি প্রকাশ পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল,স্কুলের সভাপতি শংকর পাঠক,ইউনিসেফ নড়াইলের কমিউনিটি মোবিলাইজার আযাদ মোড়লসহ প্রশিক্ষকগণ,ইউনিসেফ নড়াইল সদর উপজেলার কমিউনিটি ফ্যাসিলিটেটরদ্বয়,সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অবিভাবকবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park