1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যখন পরিদর্শনে যাবেন তখন দলের নেতাকর্মীরাও সেখানে যাবেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে যাবে আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে ফটোসেশন করে বিএনপি। বিএনপির মানবিক কোনো আবেদন নেই। দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায় না। আমরা অতীতে দেখেছি, তাদের কাজই হলো ফটোসেশন করা। গত রমজানে আমরা বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেছি, আর তারা ইফতার পার্টি করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপ দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park