
বিনম্র শ্রদ্ধা ইব্রাহিম রাইসি
মিঠুয়ার রহমান-
*************************
ফিলিস্তিনের আগ্রাসনে কুলুপ এঁটে
চুপটি করে বসে ছিল
সবাই যখন,
রাতের আধার আলো করে
বারুদ বরিষণ করলে বীর দর্পে
তুমি তখন।
আহা !উহু !হা হুতাশ! করে
দায়িত্ব সারে যখন শুধু
মুসলিম বিশ্ব,
বীরের মত আঘাত করে
দেখিয়ে দিলে তোমার কাছে
সবাই শিষ্য।
পশ্চিমাদের পথের কাঁটা
মাথা ব্যাথা কারণ ছিলে
তুমি বটে!
ইসরাইল ও পশ্চিমাদের ষড়যন্ত্রে
সবার অজান্তে হঠাৎ দূর্ঘটনার এই
নাটক ঘটে।
মাথা নত করেনি তো
কারো কাছে শত চাপে
কোনো কালে,
দোসররা তাই পায়নি সুযোগ
সুবিধা আর পূবাল হাওয়া
তাদের পালে।
দেখছ যেটা নিছক একটা
সাদা মাটা দূর্ঘটনা
সাদা চোখে,
হতে পারে চুড়ান্ত এক ছকে আঁকা
ইব্রাহিম রাইসি ষড়যন্ত্রের বলিরপাঠা
বুদ্ধি পোকে।
চুপটি করে অট্ট হেঁসে ঘুপটি মেরে
কাটছে যে দিন কারো কারো
খুশি মনে,
শত্রু হানা দিবেই দিবে সবুর করো
ছাড় পাবেনা আসবে বিপদ তাদের
ঘরের কোণে।
মুসলমানাই শত্রু বড় মুসলমানের
সমরনীতি অর্থনীতি তেলেসমাতি
তোষামোদি করে,
প্রতিবাদে গর্জে উঠে শাসণ করো
হায়েনাদের শাস্তি দিয়ে বীরের মত
যাওনা মরে।
ইব্রাহিম রাইসি তুমি থাকবে বেঁচে
আপোষহীন এক বীরের বেশে
ভুবন মাঝে,
অনুপ্রেরণা হবে বিশ্বজুড়ে সবার প্রাণে
ভবিষ্যতে আগ্রাসীদের শাস্তি দিতে
অন্যায় কাজে।