1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
আমরা চেয়ারম্যান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

আমরা চেয়ারম্যান

কবি মিঠুয়ার রহমান:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৯০ বার পঠিত

আমরা চেয়ারম্যান
***************
মিঠু

নইতো আমরা ল্যাংড়া খোড়া
ঠিকই আছে গিটের জোড়া
দেখতে শুনতে একেবারে
যেনো সুপারম্যান।
মসজিদে যে হেঁটে আসি
ওঠা বসা হাঁসাহাঁসি
নামাজের সময়ে হই
আমরা চেয়ারম্যান।
মসজিদের ওই একটা কোণে
চেয়ার পেতে মনে মনে
মাজা কোমর হাঁটুর ব্যাথায় মরি
চেয়ারে তাই বসে নামাজ পড়ি।
মসজিদে তাই এখন গেলে
অনেক চেয়ারম্যান মেলে
লাইন গুলো করে ফেলি বাঁকা
অসঙ্গতি দেয় যে তখন দেখা।
মাঝে মাঝে দৌঁড়ে আসি
নামাজকে যে ভালোবাসি
চেয়ার ছাড়া নামাজ পড়া চলে?
লোকে মোদের পয়সা ওয়ালা বলে।
চেয়ারেতে হয় না নামাজ
বলছে সদা আলেম সমাজ
বদ অভ্যাসটা হয়ে গেছে বেশ!
মসজিদ তাই চেয়ারম্যানে ভরে যাচ্ছে দেশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park