1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করল ৮০০ শিক্ষার্থী
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :

দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করল ৮০০ শিক্ষার্থী

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭২ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া বিদ্যালয়ের ৮ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধানে ও নির্দেশনায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ ছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক বিতর্ক প্রতিযোগিতার মডারেটর আবুল বাশার সুমনকে সংবর্ধনা দেওয়া হয়।

এদিকে অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীর সভাপতিত্বে লোহাগড়া উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান, দুপ্রকের সহসভাপতি কোহিনুর পারভীন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park