
গুলিস্তানী পাকিস্তানী
###₹#######₹₹#
মিঠুয়ার রহমান-
কথার প্যাঁচে কাপড় বেচে
সাবাস বুবু তনি,
কারসাজিময় ব্যবসায়ী সে
মিথ্যা কথার খনি।
চোরের মায়ের বড় গলা
শুনতে পাওয়া যায়,
কথা কাজের এত ফারাক
বোঝা বড় দায়।
গুলিস্তানী জিনিস বেচে
পাকিস্তানী বলে,
জনগণের পকেট কেটে
যাচ্ছিল দিন চলে।
ঘঁষে মেজে লাইভে এসে
রূপ দেখিয়ে ভাই,
লোকাল মালে ভোকাল দিয়ে
করে যাচ্ছেতাই।
টাকার গরম আয়েস পরম
লাজ লজ্জা হীন,
বুইড়া জামাই অধিক কামাই
যাচ্ছিল বেশ দিন!
কোথা হতে কী যে হলো
বুঝে ওঠার আগে,
ব্যবসা পাতি চলে গেলো
আদালতের ভাগে।
হঠাৎ করে হানা দিলো
ভোক্তা অধিকার,
জারিজুরি ছলচাতুরি
ফাঁস হলো সব তার।
উদর পিন্ডি বুধোর ঘাড়ে
দিতে ব্যস্ত ভাই,
মেকাপ করে কাঁদে তবু
চোখে পানি নাই।
অধিকাংশ অন লাইনের
ব্যবসায়ী এই রুপ,
ঠকে যাবে কিনে তবু
থাকবে সবাই চুপ।
দেখে শুনে যাচাই করে
বেচুন আসল মাল,
নইলে সবার হয়ে যাবে
তনি বুবুর হাল।