1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বউ কোনো কাজ করে না? - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বউ কোনো কাজ করে না?

কবি মিঠুয়ার রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩১৯ বার পঠিত

বউ কোনো কাজ করে না?
………………………………….

মিঠুয়ার রহমান-

কি করেন বলুন শুনি
প্রিয় মহোদয়?
স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই
ঝগড়াঝাঁটি হয়?

কি বলবো আর দুঃখের কথা
আমি চাকরি করি,
বউ করে না কোনো কর্ম
সেই দুঃখেই মরি।

কিছুই কি করে না
কেমন তরো কথা?
খুলে বলুন প্লিজ জনাব
মনের যত ব্যাথা।

তিন বেলা শুধু একটু
রান্না বান্না করে,
ছেলে মেয়ে নিয়ে পরে
স্কুলের পথ ধরে।

বাজার সদাই করে আর
জামা কাপড় ধোয়,
কিছুই যে করে না
মনের দুঃখে রোই।

বাচ্চা নিয়ে সন্ধ্যায় একটু
লেখা পড়ায় বসে,
বাংলা ইংলিশের সাথে
অংকটাও কষে।

আপনি এসে কি করেন?
একটু জানতে চাই,
ক্লান্ত হয়ে বাড়ি এসে
রেস্ট নিই ভাই।

লেখা পড়া রাতের খাওয়া
থালা বাসুন ধুয়ে,
বউ যে কোনো কাজ করে না
অমনি পড়ে শুয়ে।

বেতন কি দেন? ছুটি আছে?
বউয়ের কাজের জন্য?
কি বলেন ভাই? কাজ করে না
সে অতি নগণ্য!

আমার না হয় ছুটি আছে
সরকারি চাকরিজীবি!
বেতন ছুটি সে ক্যানো নেবে
বলছেন হিজিবিজি?

বেকার নারী ঘরে বসে
অন্ন ধ্বংস করে,
বে হিসাব পুরুষগুলো
এই দুঃখেই মরে।

মানসিক রোগী তুমি
ডাক্তার দেখাও আজ,
তোমার সাথে কথা বলে
হবে নাতো কাজ।

যে পুরুষে নারীর কাজের
দেয় না কোনো মূল্য,
এই সমাজে তারা শুধু
শুধু গাধার তুল্য।

বেতন ছুটি মূল্য বিহীন
নারী সমাজ পেয়ে,
বউ কোনো কাজ করে না
এই গান যাও গেয়ে।

নারী ছাড়া পুরুষের
মূল্য কিছুই নাই,
মনোরোগ বিশেষজ্ঞ
দেখাও তুমি ভাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park