1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পঠিত
নড়াইলে পুকুরপাড় থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রামে পুকুরপাড় থেকে উসমান গনি (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উসমান গনি দলজিৎপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়রা বলেন, গ্রামের মামুনের বাড়ির পেছনের পুকুরপাড়ে একটি নারকেল গাছের নিচে উসমানের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি। লুঙ্গিটি কোমরের দিকে কাছা দেওয়া অবস্থায় ছিল। মরদেহের পাশে থাকা একটি ব্যাগে সাতটি নারকেল পাওয়া যায়। নারকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, উসমান বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী সৌদি আরবে অবস্থান করছেন এবং দুই সন্তান নানা বাড়িতে থাকেন। তার বোন আছিয়া জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনি উসমানকে বাড়িতে রান্না করতে দেখেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park