1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :

নড়াগাতীতে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নড়াগাতী অফিস:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

 নড়াইলের নড়াগাতীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিল্টন কাজী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াগাতী থানাধীন বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রামের যোগানিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে পুলিশের একটি দল যোগানিয়া বাজারে অভিযান চালায়। এ সময় কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে মিল্টন কাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিল্টন কাজী নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।

অভিযানে নড়াগাতী থানার এসআই এফ. এম. তারেক, এএসআই  মো. নজরুল ইসলামসহ পুলিশের সদস্য অংশ নেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা  হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park