1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা।

কাজী ইমরান,বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪০৪ বার পঠিত

নড়াইলে ব্যবস্থাপত্রে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক লেখার কারণে মহাদেব বিশ্বাস নামে এক ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানায় করা হয়েছে।

সোমবার (১৩ মে ) বিকালে নড়াইল সদর হাসপাতালের সামনে আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার এসিল্যান্ড দেবাশীষ অধিকারী।
জানা গেছে, নড়াইল সদর হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে ‘আরোগ্য নিকেতন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র’ খুলে মানুষের সাথে প্রতারণা করতো এই মহাদেব। তিনি একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন লেখেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই মেডিকেল রিপ্রেজেনটেটিভ এই মহাদেবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নড়াইল সিভিল সার্জন ডা: সাজেদা বেগম পলিন বলেন, ‘মহাদেব বিশ্বাস একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ হয়ে নিয়ম বহির্ভূতভাবে রোগীদের চিকিৎসার ব্যবস্থাপত্রে স্টেরয়েড,এন্টি হাইপারটেনসিভ,এন্টি ডিপ্রেসেন্ট,এন্টিবায়োটিকসহ বিভিন্ন ঔষধ প্রেসক্রিপশন করেন। যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিকর ছিল। তাই তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
এ সময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা:শুভাশিস বিশ্বাস,ডা:শামীমুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park